শর্তাবলি · গোপনীয়তা নীতি · রিফান্ড নীতি · আমার দোকান
গোপনীয়তা নীতি
কার্যকর: ১৪ অক্টোবর ২০২৬
এই নীতি জানায় "আমার দোকান" কোন তথ্য রাখে, কেন রাখে আর কীভাবে সুরক্ষিত রাখে। এটা দুই ধরনের মানুষের জন্য: উদ্যোক্তা (যিনি দোকান চালান) আর ক্রেতা (যিনি দোকান থেকে কেনেন)।
১. কী তথ্য রাখা হয়
- উদ্যোক্তার: নাম, মোবাইল নম্বর, দোকানের নাম, ঠিকানা ও ব্যবসার ধরন। এছাড়া আপনার দেওয়া ব্যবসার হিসাব: পণ্য, বিক্রি, ক্রেতা, খরচ ইত্যাদি।
- ক্রেতার: অর্ডার দেওয়ার সময় দেওয়া নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ঢাকার ভিতরে না বাইরে, আর অর্ডারের পণ্য। ফর্মে মোবাইল নম্বর লিখে অর্ডার শেষ না করলেও সেই তথ্য "অসম্পূর্ণ অর্ডার" হিসেবে দোকানদার দেখতে পারেন, যাতে তিনি ফোন করে সাহায্য করতে পারেন।
- প্রযুক্তিগত: IP ঠিকানা, ব্রাউজারের ধরন, কোন বিজ্ঞাপন থেকে এসেছেন (UTM), এবং প্রয়োজনীয় কুকি।
২. কেন ব্যবহার করা হয়
- অর্ডার নেওয়া, কনফার্ম করা, কুরিয়ারে পাঠানো ও ট্র্যাক করা।
- অর্ডারের SMS পাঠানো, আর লগইনের OTP পাঠানো।
- ভুয়া অর্ডার ও প্রতারণা ঠেকানো। যেমন একই নম্বর বা সংযোগ থেকে অস্বাভাবিক বেশি অর্ডার আটকানো হয়।
- উদ্যোক্তাকে বিক্রি, লাভ ও বিজ্ঞাপনের ফলাফলের রিপোর্ট দেখানো।
৩. কার সাথে শেয়ার হয়
- ক্রেতার তথ্য শুধু সেই দোকানের উদ্যোক্তা দেখেন। এক দোকানের তথ্য অন্য দোকান দেখতে পারে না।
- ডেলিভারির জন্য কুরিয়ার কোম্পানি নাম, মোবাইল ও ঠিকানা পায়। SMS পাঠানোর জন্য SMS গেটওয়ে মোবাইল নম্বর পায়।
- দোকানদার Facebook Pixel বা Conversions API চালু করলে বিজ্ঞাপন মাপার জন্য Facebook-এ অর্ডারের তথ্য যায়। এতে মোবাইল নম্বর এনক্রিপ্ট (hash) করে পাঠানো হয়, সরাসরি নম্বর যায় না।
- আমরা কোনো তথ্য বিক্রি করি না। আইনগত বাধ্যবাধকতা ছাড়া কোনো তৃতীয় পক্ষকে দিই না।
৪. নিরাপত্তা
- প্রতিটা দোকানের আলাদা ডাটাবেস আর আলাদা ডাটাবেস ইউজার থাকে।
- পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়, আসল পাসওয়ার্ড কেউ দেখতে পায় না। সংযোগ HTTPS দিয়ে সুরক্ষিত।
- সাপোর্ট দলের প্রতিটা প্রবেশ খাতায় লেখা থাকে।
৫. কতদিন রাখা হয়
দোকান চালু থাকা পর্যন্ত তথ্য থাকে। দোকান বন্ধ বা আর্কাইভ হলে অন্তত ৩০ দিন রাখা হয়, তারপর স্থায়ীভাবে মুছে ফেলা হতে পারে। হিসাব ও আইনগত প্রয়োজনে কিছু লেনদেনের রেকর্ড বেশিদিন রাখা লাগতে পারে।
৬. আপনার অধিকার
- ক্রেতা: নিজের তথ্য দেখা, সংশোধন বা মুছে ফেলার অনুরোধ সংশ্লিষ্ট দোকানে (দোকানের পাতার ফোন নম্বরে) করুন। দোকান সাড়া না দিলে আমাদের জানান।
- প্রচারমূলক SMS: না চাইলে দোকানকে বলুন। দোকানদার তালিকা থেকে বাদ দিতে পারেন।
- উদ্যোক্তা: নিজের সব তথ্য প্যানেল থেকে রিপোর্ট আকারে নামাতে পারেন, আর দোকান বন্ধ ও তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
৭. কুকি
কার্ট মনে রাখা, লগইন রাখা, নিরাপত্তা আর (দোকান চালু করলে) বিজ্ঞাপন মাপার জন্য কুকি ও ব্রাউজারের লোকাল স্টোরেজ ব্যবহার হয়। ব্রাউজার থেকে মুছে দিতে পারেন, তবে তাতে কার্ট বা লগইন হারিয়ে যেতে পারে।
৮. শিশু
এই সেবা ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়। উদ্যোক্তা অ্যাকাউন্ট খুলতে প্রাপ্তবয়স্ক হতে হবে।
যোগাযোগ
আমার দোকান (amardokan.bd)
কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ
WhatsApp / ফোন: 01850830669